সমাধিস্থান দর্শন উপলক্ষ্যে প্রার্থনার ফলকলিপি (#8466)

(এই ফলকলিপি মহান বাহা’উল্লাহ্ এবং মহান বা’বের সমাধি-স্থানদ্বয়ে পঠিত হয়। তাঁহাদের বার্ষিক স্মৃতি-উৎসবের সময়ও ইহা ব্যবহৃত হয়।)
	 যে প্রশংসা-স্তুতি তোমার পরম মহিমান্বিত স্বয়ং সত্তা হইতে প্রকাশিত হইয়াছে এবং যে প্রভা তোমার পরম উজ্জ্বল সুষমা হহতে প্রজ্বলিত হইয়াছে তাহা তোমারই উপর বিশ্রাম লাভ করুক (কারণ তাহা তোমার মহিমারই যোগ্য), হে তুমি যিনি মহত্ত্বের ঐশী প্রকাশ এবং চিরিস্থায়ী সম্রাট এবং স্বর্গ ও মর্তের সকলেরই পরম প্রভু। আমি সাক্ষ্য দিতেছি যে, তোমারই মাধ্যমে ঈশ্বরের একাধিপত্য এবং তাঁহার সাম্রাজ্য এবং ঈশ্বরের মহিমা ও তাঁহার মহত্ত্ব প্রকাশিত হইয়াছিল এবং সনাতন প্রভার প্রভাতিক তারকা সমূহ তোমার অপরিবর্তনীয় প্রত্যাদেশ স্বর্গে তাহাদের উজ্জ্বলতা প্রদান করিয়াছে এবং অদৃশ্য জগতের সুষমা, সৃষ্টির চক্রবালের উপর উজ্জ্বল আলোক প্রদান করিয়ছে। আমি আরও সাক্ষ্য দিতেছি যে, তোমার লেখনীর একটি মাত্র গতিতে তোমার ‘‘হও’’ আদেশ প্রবর্তিত করা হইয়াছে এবং ঈশ্বরের নিহিত রহস্য প্রকাশিত করা হইয়াছে এবং সমুদয় সৃষ্ট দ্রব্যকে অস্তিত্বে আনয়ন করা হইয়াছে এবং সকল প্রত্যাদেশ অবতীর্ণ করা হইয়াছে।
	আমি আরও সাক্ষ্য দিতেছি যে, তোমার সুষমার মাধ্যমে পূজিত জনের সুষমা প্রকাশিত করা হইয়াছে এবং তোমার আননের মাধ্যমে অভিলাষিত জনের আনন উজ্জ্বল আলোক প্রদান করিয়াছে এবং তোমার নিকট হইতে একটি বাক্যের মাধ্যমে তুমি সকল সৃষ্ট দ্রব্যের মধ্যে বিচার-মীমাংসা করিয়াছ, যাহারা তোমার ভক্ত তাহাদের তুমি গৌরবের শীর্ষে আরোহণ করাইয়াছ, এবং অবিশ্বাসিগণকে নিম্নতম গভীর গহ্বরে নিক্ষিপ্ত করিয়াছ।
	আমি সাক্ষ্য প্রদান করিতেছি যে, যে ব্যক্তি তোমাকে জানিয়াছে, সে ঈশ্বরকে জানিয়াছে, যে তোমার উপস্থিতি লাভ করিয়াছে সে ঈশ্বরের উপস্থিতি লাভ করিয়াছে। অতএব, তোমার নিদর্শন সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করিয়াছে এবং তোমার একাধিপত্যের নিকট নিজেকে নত করিয়াছে এবং তোমার সাক্ষাৎকার লাভের দ্বারা সম্মানিত হইয়াছে এবং তোমার ইচ্ছার সন্তোষ লাভ করিয়াছে এবং তোমার চতুর্দিকে পরিভ্রমণ করিয়াছে এবং তোমার সিংহাসনের সম্মুখে দন্ডায়মান হইয়াছে। তাহার প্রতি অভিসম্পাত যে, তোমার বিধানসমূহ লংঘন করিয়াছে এবং তোমাকে অস্বীকার করিয়াছে এবং তোমার নিদর্শনসমূহ পরিত্যাগ করিয়াছে এবং তোমার একাধিপত্য অস্বীকার করিয়াছে এবং তোমার বিরুদ্ধে উত্থিত হইয়াছে এবং তোমার সন্মুখে অহংকার প্রদর্শন করিয়াছে এবং তোমার সাক্ষ্য-প্রমাণসমূহ অস্বীকার করিয়াছে এবং তোমার শাসন ও আধিপত্য হইতে পলায়ন করিয়াছে এবং অবিশ্বাসীদের দলে পরিগণিত হইয়াছে, যাহাদের নাম তোমার পবিত্র ফলক-লিপিসমুহে তোমার আদেশের অঙ্গুলি দ্বারা লিপিবদ্ধ করা হইয়াছে।
	অতঃপর, আমার দিকে পরিচালিত কর, হে আমার প্রভু এবং আমার প্রিয়জন, তোমার করুণা ও তোমার সস্নেহ সহানুভূতির দক্ষিণ-হস্ত হইতে তোমার অনুগ্রহের পবিত্র নিঃশ্বাসসমূহ, যেন তাহারা আমাকে নিজের নিকট হইতে এবং পৃথিবী হইতে তোমার নৈকট্যের ও উপস্থিতির প্রাঙ্গণে আকর্ষণ করিতে পারে। তুমি যাহা করিতে ইচ্ছা কর তাহা করিতে তুমি সক্ষম। তুমি সত্যই সকলের উপর সর্বোচ্চ শক্তি সম্পন্ন।
	ঈশ্বরের স্মরণ ও তাঁহার প্রশংসা, ঈশ্বরের প্রভা ও তাঁহার উজ্জ্বল্য তোমারই উপর বিশ্রাম লাভ করুক, হে তুমি, যিনি তাঁহারই সুষমা। আমি সাক্ষ্য দিতেছি যে, সৃষ্টি চক্ষু কখনও তোমার ন্যায় উৎপীড়িত অন্য কাহারও উপর দৃষ্টি নিক্ষেপ করে নাই। তোমার জীবনের সকল দিনই তুমি দূর্দশারত মহাসাগরে নিমজ্জিত ছিলে। এক সময়ে তুমি শৃঙ্খল ও নিগড়াবদ্ধ ছিলে, অন্য সময়ে তুমি তোমার শত্রুগণের তরবারির ভয় প্রদর্শিত হইতেছিলে। তথাপি এই সকল সত্ত্বেও তুমি সকল লোককে তাহাই প্রতিপালন করিতে আদেশ দিয়াছিলে, যাহা তোমার জন্য তাঁহার দ্বারা নির্ধারিত করা হইয়াছিল, যিনি সর্বজ্ঞ, সর্ববিজ্ঞ।
	তুমি যে সকল অত্যাচার সহ্য করিয়াছিলে তজ্জন্য আমার জীবন উৎসর্গীকৃত হউক এবং তুমি যে সমুদয় দুর্দশা ভোগ করিয়াছিলে তজ্জন্য আমার আত্মা মুক্তি-পণস্বরূপ হউক। আমি ঈশ্বরের নিকট বিনীত প্রার্থনা করিতেছি, তোমার সহায়তায় এবং তাহাদের সাহায্যে যাহাদের আননসমূহ তোমার মুখমন্ডলের আলোকের উজ্জ্বলতাসমূহ দ্বারা আলোকিত হইয়াছে এবং যাহারা তোমার প্রতি ভালবাসার জন্য তোমা কর্তৃক আদিষ্ট সকল বিষয়ই প্রতিপালন করিয়াছিল, যেন তুমি সেই সকল অন্তরাল, যাহা তোমার ও তোমার সৃষ্ট জীবগণের মধ্যে স্থাপিত হইয়াছে, তাহা অপসারিত কর, এবং যেন এই পৃথিবী ও পরবর্তী পৃথিবীতে আমার জন্য যাহা ভাল ও উপাদেয় তুমি তাহা পুরণ কর। তুমি, সত্য সত্যই, সর্বশক্তিমান,পরম মহিমান্বিত, সর্ব প্রভাময়, চির-মার্জনাকারী, পরম দয়ালু।
	তুমি আশীর্বাদ কর, হে পরম প্রভু, আমার ঈশ্বর, স্বর্গীয় লোত বৃক্ষকে, ইহার পত্রসমূহ, ইহার শাখা, ইহার প্রশাখা, ইহার কান্ড এবং ইহার পল্লবসমূহকে, যতকাল পর্যন্ত তোমার উৎকৃষ্ট পদবীসমূহ স্থায়ী হইবে এবং তোমার পরম মহিমান্বিত গুণাবলী বর্তমান থাকিবে। অতঃপর ইহাকে প্রথম আক্রমণকারীর অনিষ্ট হইতে এবং উৎপীড়নের বাহিনীসমূহ হইতে রক্ষা কর। তুমি, সত্য সত্যই, সর্বশক্তিমান, পরম ক্ষমতাশালী। তুমি, আরও আশীর্বাদ কর, হে পরম প্রভু আমার ঈশ্বর, তোমার সেবকগণকে ও তোমার সেবিকাগণকে, যাহারা তোমার সান্নিধ্য লাভ করিয়াছে। তুমি, সত্য সত্যই, সর্ব বদান্যতাপূর্ণ, যাহার অনুকম্পা অসীম। তুমি প্রভু ব্যতীত অন্য কোন উপাস্য নাই, তুমি চির-মার্জনাকারী, পরম দানশীল।

-Bahá'u'lláh
-----------------------

সমাধিস্থান দর্শন উপলক্ষ্যে প্রার্থনার ফলকলিপি (#8468)

*(এই ফলকলিপি আব্দুল বাহা কর্তৃক অবতীর্ণ, তাঁহার সমাধি-স্থানে পঠিত হয়। ব্যক্তিগত প্রার্থনায়ও ইহা ব্যবহৃত হয়।)
‘যে এই প্রার্থনা নম্রতা ও আগ্রহের সহিত আবৃত্তি করে, সে এই ঐশী সেবকের (আব্দুল বাহার) অন্তরে আহল্লাদ ও আনন্দ আনয়ন করিবে। ইহার ফল এইরূপ হইবে যেন সে সামনা সামনি তাঁহার সাক্ষাৎকার লাভ করিবে।’

	তিনি সর্ব-প্রভাময়।
	হে প্রভু, আমার প্রভু । বিনীতভাবে ও অশ্রুভারাক্রান্ত অন্তরে, আমি তোমার সন্মুখে আমার অনুনয়কারী হস্তদ্বয় উত্তোলন  করি এবং আমার আনন তোমার সেই আস্তানার ধূলি দ্বারা আবৃত করি, যাহা শিক্ষিত ব্যক্তিগণের জ্ঞানের এবং যাহারা তোমার গৌরবের প্রশংসা  করে তাহাদের প্রশংসার অনেক উর্র্ধ্বে উন্নীত। অনুগ্রহ পুর্বক তোমার করুণার চক্ষুর দৃষ্টিপাত সহকারে তোমার সেবকের প্রতি অবলোকন কর, যেন তোমার দ্বারা নম্র ও বিনীত এবং তাহাকে তোমার চিরস্থায়ী অনুকম্পার মহাসাগরে নিমজ্জিত কর।
	পরম প্রভু। সে তোমার একজন দরিদ্র ও বিনীত সেবক, তোমার দাসত্বাধীন ও তোমার নিকট সানুনয়  প্রার্থনাকারী, তোমার উপর বিশ্বাস স্থাপন করিয়া তোমারই সন্মুখে অশ্রু সিক্ত, তোমাকে আহ্বান করিয়া এবং তোমার নিকট বিনীতভাবে প্রার্থনা করিয়া বলিতেছে:
	হে আমার পরম প্রভু, আমার ঈশ্বর, তোমার প্রিয়জনের সেবা করিবার জন্য আমাকে তোমার অনুকম্পা দান কর, তোমার প্রতি আমার দাসত্বে আমার শক্তি বর্ধিত কর, তোমার পবিত্রতার প্রাঙ্গনে আরাধনার আলোকে এবং তোমার মহত্ত্বের রাজত্বের প্রতি প্রার্থনার আলোকে আমার আনন আলোকিত কর। তোমার দ্বারের স্বর্গীয় প্রবেশপথে আত্ম-স্বার্থহীন হইতে আমাকে সাহায্য  কর এবং তোমার পবিত্র পরিবেশের মধ্যে সফল হইতে নির্লিপ্ত থাকিতে আমাকে সাহায্য কর। পরম প্রভু। আত্ম-স্বার্থ শূন্যতার পাত্র হইতে আমাকে পান করিতে দাও। আমাকে ইহারই পরিচ্ছদ পরিধান করাও এবং ইহারই মহাসাগরে আমাকে নিমজ্জিত কর। তোমার প্রিয় ব্যক্তিদের পথে আমাকে ধূলি সাদৃশ কর, এবং এই অধিকার আমাকে প্রদান  কর, যেন আমি, তোমার পথে তোমার মনোনীতগণের পদক্ষেপ দ্বারা মর্যাদাসম্পন্ন মৃত্তিকার জন্য, আমার আত্মাকে উৎসর্গ করিতে পারি, হে উচ্চতম স্বর্গের প্রভার পরম প্রভু।
	এই প্রার্থনা সহকারে তোমার সেবক তোমাকে আহ্বান করিতেছে, প্রভাতে ও রাত্রিকালে। তাহার অন্তরের বাঞ্ছা পূর্ণ কর, হে পরম প্রভু। তাহার অন্তর আলোকিত কর, তাহার বক্ষঃস্থল উল্লসিত কর, তাহার আলোক প্রজ্বলিত কর, যেন সে তোমার ধর্মের ও তোমার সেবকগণের সেবা করিতে পারে।
	তুমিই দাতা, তুমিই দয়ালু, তুমি পরম দানশীল, তুমি অনুকম্পাশীল, তুমি কৃপাময়, তুমি পরম করুণাময়।

-`Abdu'l-Bahá
-----------------------

